১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়: ট্রাম্প প্রশাসনের নীতির তীব্র সমালোচনা মার্কিন কংগ্রেসম্যানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১৫২৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরও দেশটির সামরিক জান্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সম্পৃক্ততা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস। তিনি এই সম্পৃক্ততাকে নৈতিকভাবে নিন্দনীয়, কৌশলগতভাবে অদক্ষ এবং মার্কিন আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস।

মিয়ানমারের জান্তার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন

বিবৃতিতে মিকস বলেন, গত সপ্তাহে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক রায় দিয়েছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত একটি রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করেছে।

তিনি বলেন, এই রায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তকেও সমর্থন করে। ওই সময় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিল, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

মিকসের অভিযোগ, গণহত্যার দায়ে অভিযুক্ত সামরিক জান্তার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্প প্রশাসন তাদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখছে।

তিনি এই নীতির সমালোচনা করে বলেন, এটি শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, বরং কৌশলগতভাবেও অদক্ষ। একই সঙ্গে এটি মার্কিন আইনের সঙ্গেও সাংঘর্ষিক।

জান্তার সঙ্গে যোগাযোগে কী অর্জন হবে, জানতে চান মিকস

মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পৃক্ততার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই মার্কিন কংগ্রেসম্যান।

মিকস বলেন, জান্তার সঙ্গে যোগাযোগ বা সম্পৃক্ততা কীভাবে দেশটির বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা কমাবে, তা স্পষ্ট নয়। একইভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত প্রতারণা চক্র বন্ধে এই উদ্যোগ কীভাবে কাজ করবে, সে বিষয়েও কোনো কার্যকর কৌশল দেখাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তাঁর মতে, শুধু জান্তার সঙ্গে যোগাযোগ বজায় রাখলেই মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হবে না। বরং এ ধরনের সম্পৃক্ততার বাস্তব ফলাফল ও উদ্দেশ্য স্পষ্ট হওয়া প্রয়োজন।

‘বার্মা অ্যাক্ট’ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বার্মা অ্যাক্ট’ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগও তুলেছেন গ্রেগরি ডব্লিউ মিকস।

তিনি বলেন, এই আইনের আওতায় মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা কার্যকর করার কথা, প্রশাসন সেগুলো বাস্তবায়ন করেনি। এমনকি দেশটির গণতান্ত্রিক শক্তিগুলোকে সহায়তা দেওয়ার জন্য অনুমোদিত কর্মসূচিগুলোও কার্যকর করা হয়নি।

মিকসের দাবি, প্রশাসনের বর্তমান নীতির সঙ্গে বার্মা অ্যাক্টের নির্দেশনার কোনো সামঞ্জস্য নেই।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন কীভাবে এই আইন মেনে চলছে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জবাবদিহি চাইবেন। একই সঙ্গে মিয়ানমার বিষয়ে প্রশাসনের নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলবেন তিনি।

২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমার

গত ১৯ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলায় ঐতিহাসিক রায় দেন। এতে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করা হয়।

ওই অভিযানের সময় ব্যাপক সহিংসতা, হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বিপুলসংখ্যক রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের আশ্রয়শিবিরে অবস্থান করছেন।

আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, রায় বাস্তবায়ন এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়ে বিভিন্ন দেশও অবস্থান জানাচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের মিয়ানমার নীতি নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের এই সমালোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোহিঙ্গা গণহত্যার রায়: ট্রাম্প প্রশাসনের নীতির তীব্র সমালোচনা মার্কিন কংগ্রেসম্যানের

আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬