বিএসএফ’র বিরুদ্ধে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফ’র বিরুদ্ধে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বিএসএফ’র গুলিতে নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানায়, সকাল ৯ টার দিকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে জমিতে ঘাস কাটতে যায় জাহাঙ্গীর। সে মানাসিক ভারসাম্যহীন ছিল। এসময় কাঁটাতারের কাছাকাছি গেলে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সদস্যরা। পরে তাকে মারধরের পর হত্যা করে মরদেহ বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

























