০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বাদীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তিশার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৭ হাজার টাকার শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন এই অভিনেত্রী। গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, একটি শাড়ি নেওয়ার পর তার মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তবে তিশা শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এ সময় মামলার বাদীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, একজন নারী হয়েও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিশা বলেন, “যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। কিন্তু তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এমনটা করা হয়েছে। আমাকে অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে, যা সময়মতো প্রকাশ করব।”

মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়িকে কেন্দ্র করে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সততার সঙ্গে বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি শাড়ির ঘটনায় আদালতে দাঁড়াতে হওয়াকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

তিশা আরও বলেন, “আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি, ভবিষ্যতে কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব বলে বিশ্বাস করি।”

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাদীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তিশার

আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬