বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন : আইন মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন বলে দাবী করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো আসাদুজ্জামান। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এতো হেরে যেত না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীনতা উপভোগ করে তা অন্য কোথাও নেই বললেই চলে । দেশে ৪৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসুত্রিতা বাড়ছে। রামিসা হত্যা মামলায় যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।



























