বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার দেবে এডিবি
- আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। একই সঙ্গে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন।
বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্ডা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নতুন ধাপে প্রবেশ করছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি এবং সংকট মোকাবিলায় সক্ষম বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি সর্বাত্মক সহযোগিতা করবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।


























