বগুড়া জেলা বিএনপির উদ্যোগে রিয়াদে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের হারায় একটি স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান চঞ্চল,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহান আলী, কোষাধ্যক্ষ রেজাউল হক, ফারুক, শাহান মিয়া, টুটুল, রিপন মন্ডল, শামীম, সজল, সহ প্রবাসী বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ নয়ন বলেন, “জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

























