০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর কয়েক দিনের জন্য গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। স্বজন, সহকর্মী ও ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে আজ বুধবার (১২ আগস্ট) আবারও চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই অভিনেতা।

আজ সকাল ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দেশে থাকার সময় বেশিরভাগ সময়ই তিনি অভিনেতার সঙ্গে ছিলেন।

লিটন এরশাদ জানান, লন্ডনে ফেরার আগে ইলিয়াস কাঞ্চন বারবার সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন লিটন এরশাদ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বুধবার সকাল ১০টায় কাঞ্চনের ফ্লাইট। ভোরে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে বিদায় জানাতে গেলে সংগঠন ও সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে নানা নির্দেশনা দেন অভিনেতা।

লিটন এরশাদ আরও জানান, ইলিয়াস কাঞ্চনের নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে তার ব্রেইন ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিচ্ছেন তিনি।

এবার লন্ডনে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন ইলিয়াস কাঞ্চন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬