০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে সওজের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফরিদপুর-ভাঙ্গা সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান শুরু হয়।

প্রাথমিকভাবে নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা-পাকা স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও হাট-বাজারের বিভিন্ন অংশ উচ্ছেদ করা হয়।

মাইকিং করে স্থাপনা সরানোর নির্দেশ

অভিযান শুরুর আগে মাইকিং করে সরকারি জায়গায় থাকা ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ভেকু ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় কিছু ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এ সময় উচ্ছেদ অভিযান দেখতে সড়কের পাশে শত শত মানুষ ভিড় করেন।

রাস্তা প্রশস্ত করতে উচ্ছেদ

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এবং সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার সমন্বয় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক প্রশস্ত করার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হচ্ছে। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিং করা হয়েছিল।

দীর্ঘদিনের অবৈধ দখল

সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ফরিদপুরের বিভিন্ন মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বারবার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা আমলে নেননি।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সওজের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা এবং সড়ক প্রশস্ত করার প্রয়োজনেই এ অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজমির হোসেন বলেন, সম্মিলিত সিদ্ধান্তে সওজের জায়গা উদ্ধারের অভিযানে পুলিশ অংশ নিয়েছে। উচ্ছেদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে জন্য পুলিশ দায়িত্ব পালন করছে।

অভিযানে র‍্যাব, পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও সড়কসংলগ্ন এলাকায় থাকা অস্থায়ী দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব স্থাপনা সরিয়ে দেওয়ায় রোগী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে। একই সঙ্গে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে।

সরকারি জমিতে আবারও অবৈধ দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা সরকারি জায়গা দখলমুক্ত রাখার পাশাপাশি হাসপাতাল ও সড়ক এলাকায় নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সওজের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬