প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক চলছে। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, যোগাযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সংশ্লিষ্ট একাধিক নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব প্রকল্প অনুমোদন পেলে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয় গত ৯ জুন। ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছিল। সেখান থেকে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
























