পাপুলের অর্থ পাচার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নথি তলব করেছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুল এবং তার স্বজনদের অ্যাকাউন্ট থেকে অর্থপাচার হয়নি, এই মর্মে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরেফিন আহসান মিঞা স্বাক্ষরিত সমস্ত নথি তলব করেছে হাইকোর্ট
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ ও দুদকসহ সংশ্লিষ্ট সব পক্ষগুলোর শুনানি শেষে আজ এ আদেশ দেয় আদালত। এসময় পরবর্তী শুনানি ও আদেশের জন্যে আগামী ২৪ জানুয়ারি দিন ঠিক করা হয়। নথিতে আরেক তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মশিউর রহমানের স্বাক্ষর নেই কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। গেলো বছরের ১১ নভেম্বর লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল এবং তাঁর স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।























