পদত্যাগের পরেই আ.লীগের সাথে সংলাপ হতে পারে : শামসুজ্জামান দুদু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
বিএনপির চলমান আন্দোলনের কারণে অবশেষে বাধ্য হয়েই সরকার সংলাপের জাল পাতছে বলে দাবী করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কিন্তু সরকারের পদত্যাগের আগে কোন সংলাপ নয় বলে জানান তিনি। বলেন, পদত্যাগ করলেই কেবল আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপ হতে পারে।
সকালে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিএনপির খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


























