নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জাটকা ও মা ইলিশ রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালী ইলিশ। চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে হতাশ হয়ে ফিরছেন হাজার হাজার জেলে।
ইলিশের অন্যতম অভয়াশ্রম চাঁদপুর। সরকারি নিষেধাজ্ঞায় মার্চ-এপ্রিলে জাল দিয়ে সকল প্রকার মাছ ধরা বন্ধ ছিলো। নিষেধাজ্ঞা শেষে জেলেরা ব্যাপক উৎসাহ নিয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নামলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এমনকি নদীতে অন্যান্য দেশীয় মাছেরও দেখা নেই। নদী থেকে হাজার হাজার জেলে ফিরছে এক বুক হতাশা আর কষ্ট নিয়ে। তবে মৎস্য বিভাগ বলছে, ইলিশ রক্ষায় এ বছর অভিযান সফল হয়েছে। বর্ষা মৌসুমে মিলবে কাঙ্খিত ইলিশ।














