নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।
স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন উচ্চ পর্যায়ের আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠকসহ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























