নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

























