নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজিপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা মামলা স্বামী মোক্তার আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত। দুপুরে বিচারক নিভানা খায়ের জেসি আসামীর উপস্থিতিতে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী মোক্তার আলীর সাথে ঝগড়ার এক পর্যায়ে রেখা ছুরিকাঘাতে হত্যা করে। এঘটনায় নিহতের মা বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ে করলে পুলিশ স্বামী মোক্তারকে গ্রেফতার করে। পরে আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সে। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।























