নাটোরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৭৬১ বার পড়া হয়েছে
নাটোরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় উপজেলার ছাতনীতে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের বাসভবনে এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়ালি দোয়া এবং ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সরকারের কাছে বিদেশে সুচিকিৎসার দাবি জানান।

























