দুর্নীতি মামলায় ১৩ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের এমপি হাজী সেলিমের আপিলের রায়ের কাল মঙ্গলবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলায় ১৩ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের এমপি হাজী সেলিমের আপিলের রায়ের কাল মঙ্গলবার। বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন।
আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। হাজী সেলিমের সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। ২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে তার সাজা বাতিল করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আবারো আপিল করে দুদক। ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
























