দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। সকালে এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
এরআগে গতকাল বুধবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করে দেন।এদিকে আরও ৫ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। গত ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন। ২০২৫ সালের ৯ মে নারাণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
























