তাজিকিস্তানে থাকা বিমান দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আফগানিস্তানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
তাজিকিস্তানে থাকা বিমান দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আফগানিস্তান। বিমান ফেরত দেয়া না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী। গতকাল তিনি কাবুলে বিমানবাহিনীর এক মহড়ায় এ কথা বলেন।
সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর ৪০টির বেশি হেলিকপ্টার উজবেকিস্তান এবং তাজিকিস্তানে নেওয়া হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে অকেজো হওয়া রাশিয়ার তৈরি বেশ কয়েকটি হেলিকপ্টার ইসলামিক আমিরাত মেরামত করেছে। গতকাল সেগুলো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে আফগানিস্তানের বিমানবাহিনী কোনো দেশের ওপর নির্ভরশীল হবে না।


























