১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা সীমানায় অনুপ্রবেশ, গুলিতে নিহত ১

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৬১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর নিরাপত্তা সীমানার ভেতরে অবৈধভাবে ঢুকে পড়ায় রোববার ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে। স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ জানায় অভিযানে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরাও অংশ নেন।

পাম বিচ কাউন্টির শেরিফ রিক এল. ব্র্যাডশ জানান, নিহত ব্যক্তি হলেন নর্থ ক্যারোলাইনার ক্যামেরনের বাসিন্দা ২১ বছর বয়সী অস্টিন টাকার মার্টিন। ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, মার-এ-লাগো কমপ্লেক্সের উত্তর গেটের ভেতরে মার্টিনের মুখোমুখি হন নিরাপত্তা কর্মীরা; তার কাছে একটি শটগান এবং একটি জ্বালানির ক্যানিস্টার ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার রাতে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। সেসময় অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে নৈশভোজে ব্যস্ত ছিলেন। ঘটনার সময় তিনি মার-এ-লাগোতে ছিলেন না। ট্রাম্প এখন পর্যন্ত এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি।
রোববার এক সংবাদ সম্মেলনে ব্র্যাডশ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ওই ব্যক্তিকে ‘জিনিসগুলো ফেলে দিতে’ বলা হয়েছিল। লোকটি ক্যানিস্টারটি নিচে রাখলেও শটগানটি ‘গুলি করার ভঙ্গিতে’ তুলে ধরে। এর ফলে সেখানে মোতায়েন করা কর্মকর্তারা গুলি চালাতে বাধ্য হন এবং তার মৃত্যু হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা সীমানায় অনুপ্রবেশ, গুলিতে নিহত ১

আপডেট সময় : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬