ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় মিলছে না নাগরিক সেবা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯১৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় মিলছে না নাগরিক সেবা। সড়কের অবস্থাও অনুন্নত। পৌরবাসীর অভিযোগ, সর্বোচ্চ কর পরিশোধ করেও মিলছে না ন্যূনতম সেবা। তবে কর্তৃপক্ষ বলছে, উন্নয়নে নেয়া হয়েছে একাধিক প্রকল্প।
বেশিরভাগ সড়কেরেই এমন বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। বর্ষায় পানি জমে সড়কে। আর শুকনো মৌসুমে শহর ঢেকে থাকে ধুলোর আড়ালে। এমন ছবি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায়।
পৌরবাসীর অভিযোগ, বর্জ্য অব্যবস্থাপনার দুর্ভোগ নিত্যদিনের। নেই সড়ক বাতিও। অভাব- সুপেয় পানির। তাই, ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের।
অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আশার কথা জানালেন এই প্রকৌশলী।
এই পৌরসভারে আয়তন প্রায় ২২ বর্গকিলোমিটার। আর বাসিন্দা ৭০ হাজারের কাছাকাছি।























