টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৭৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরে ফেরা মানুষজন। গভীররাতে শুরু হওয়া এই যানজট ২৫ কিলোমিটার অংশজুড়ে তৈরি হয়েছে।
সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধু সেতুপূর্ব মহাস ড়কের টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলো মিটার সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। এরআগে ভোরে সেতুর উপর ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকারের বাস বিকল হয়ে যাওয়ার পর সেটি উদ্ধারে ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরো বেড়ে যায়। রাত যত গভীর হয়েছে যানজটের আকার তত বেড়েছে বলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এছাড়াও সেতুর উপর পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। এতে পরিবহন গুলো খুবই ধীরগতিতে চলাচল করছে।


























