ঝিনাইদহ পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে শহরের ব্যাপারীপাড়ার জোড়াপুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জামাল বিহারী নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে কাগজ কুড়াতেন।

















