জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বগুড়ার বাজারগুলোতে
- আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ২০২৫ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে বগুড়ার বাজারে। তরি-তরকারি, সবজিসহ বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। সপ্তাহের যে খরচে বাজার চলতো, এখন সেই টাকায় মিলছে না কয়েক দিনের খাবারও। সবজি, মাছ, ডিম, মুরগি—সব কিছুর দাম ক’দিন ধরে ঊর্ধ্বমুখী।
নিত্যপণ্যের দামে যেন লাগাম নেই, সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি, মাছ, ডিম আর মুরগির দাম। যে টাকায় একসময় ভরতো ব্যাগ,এখন সে টাকায় অর্ধেক বাজারও কঠিন। অনেক পণ্যের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বেগুন পটল, ঝিঙ্গা, করলা সবকিছুর দাম এখন চড়া।প্রোটিনের বাজারেও মিলছে না স্বস্তি। মাছ-মুরগি-ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন তালিকা থেকে কাট-ছাট করছে পুষ্টিকর খাবার।
ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ। দূর-দূরান্ত থেকে পণ্য আনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
তবে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করা হচ্ছে জানান, কৃষি বিপণন কর্মকর্তা।
বাজারে এখন শুধু পণ্যের দাম বাড়ে না— বাড়ে মানুষের দু:শ্চিন্তা, বাড়ে অজানা ভয়। প্রতিদিনের এই লড়াইয়ে কেউ হারাচ্ছে স্বস্তি, কেউ হারাচ্ছে স্বপ্ন।


























