জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার পর এবার জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে উৎসবের আমেজে মুখরিত গোটা উপজেলা।
১৯১৪ সালে কিশোর বয়সে আসানসোল থেকে ত্রিশালে এসে প্রায় দেড় বছর কাটিয়েছিলেন কবি নজরুল। তাই এই মাটির সাথে তার রয়েছে এক আবেগের সম্পর্ক। আজ ত্রিশালে গিয়ে প্রথমে একটি খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এরপর যোগ দেবেন মূল জন্মজয়ন্তী অনুষ্ঠানে। ত্রিশাল নজরুল একাডেমি মাঠে বিশাল মঞ্চ সজ্জিত করা হয়েছে এবং ঐতিহ্যবাহী নজরুল মেলার প্রস্তুতিও সম্পন্ন। এই মঞ্চ থেকে কবির নামে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমানবন্দর ও মহিলা ডিগ্রি কলেজ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণের ঘোষণা আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
























