চলতি বছর হজ পালনে সৌদি যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করবেন।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম ফ্লাইট। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি। এবার কমানো হয়েছে টিকিট মূল্য। গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা।এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১৭১ জনের মেডিকেল টিম। উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট হজযাত্রী পরিবহণ করবে; যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স তিনটি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইট পরিচালনা করবে।





















