চট্টগ্রামের কেইপিজেডে দফায়-দফায় সংঘর্ষ, পুলিশের ওপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৮৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে শুরু হওয়া এ সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ জানায়, স্থানীয় একটি চক্র ইপিজেডের ভেতরে গাছ কাটতে গেলে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। এসময় তোবারক আলী নামে এক প্রহরীকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।



























