গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় ৬ সাংবাদিককে!
- আপডেট সময় : ১২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের রক্তক্ষয়ী দিনগুলোতে পেশাগত কাজে থেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। অন্তত ৫শো সংবাদকর্মী আহত এবং ২শো জন গুরুতর আহত হয়েছেন।
ঢাকার রাজপথ থেকে শুরু করে সারাদেশে ঘটনার প্রত্যক্ষদর্শী হতে মাঠে থাকা সংবাদকর্মীরা জীবন বলিদান দিয়েছেন সঠিক তথ্য সরবারাহের জন্য।
ঢাকায় তিন জন, সিলেটে দু’জন এবং সিরাজগঞ্জে নিহত হন একজন।
জুলাই আন্দোলনে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি উত্তাল ছিল যাত্রাবাড়ী এলাকা। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৮ জুলাই বিকালে গুলিতে প্রথম নিহত হন ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার হাসান মেহেদী। একই দিন বিকালে উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হোসাইন নিহত হন। পরদিন ১৯ জুলাই সিলেট শহরে দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ তুরাব নামে আরেক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একই দিনে রাজধানীর ধানমন্ডি এলাকায় ফ্রিল্যান্সার ফটোসাংবাদিক তাহির জামান প্রিয় গুলিতে নিহত হন।
পরে, আগস্টের ৪ তারিখে সিরাজগঞ্জে দৈনিক খবরপত্রের প্রতিবেদক প্রদীপ কুমার ভৌমিক গুলিতে প্রাণ হারান। সাংবাদিকদের মধ্যে সবশেষে প্রাণ হারিয়েছেন ৫ আগস্টে সিলেটের হবিগঞ্জে বানিয়াচং থানার সামনে স্থানীয় সাংবাদিক হোসেন আখুঞ্জি।


























