খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও অমানুষিক নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে ওই কিশোরীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাসায় মেয়েটির ওপর এমন অত্যাচার চলছিল। গতকাল বুধবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টার এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
একই দিনে অভিযুক্ত পুলিশ দম্পতিকে হেফাজতে নেয় পুলিশ। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। এরপর তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
























