ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমানবাহিনীর একটি বোমারু বিমান বিধ্বস্ত
- আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার একটি বিমানঘাঁটিতে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেস থেকে ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে নিয়মিত পরীক্ষা চলাকালীন বিশাল বোমারু বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে আছড়ে পড়ে। বিমানটিতে সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ঠিকাদাররাও ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতার কারণে এই দুর্ঘটনা থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না। জরুরি উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা শুরু করলেও শিগগিরই নিশ্চিত হয় যে সেখান থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সাধারণত পাঁচজন ক্রু এটি পরিচালনা করেন। আট হাজার ৮০০ মাইল পর্যন্ত পাল্লার এই বিমানটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ভিয়েতনাম, উপসাগরীয় যুদ্ধ, ইরাক, আফগানিস্তান এবং সাম্প্রতিক ইরান যুদ্ধেও বিমানটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।


























