০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ায় বালুবাহী নৌকা উল্টে শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৬২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী লাটা হাম্বা পদ্মা নদীতে উল্টে চার শিশু পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও আলিফ (৮) নামে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ কষবা গ্রামের মন্সুর প্রামানিকের ছেলে।

উদ্ধার হওয়া তিন শিশু হলো—ওমর ফারুক (৮), আব্দুল আহাদ (১০) ও জিহাদ (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, চার শিশু চালক জাকির হোসেনের বালুবাহী গাড়িতে উঠে পড়ে। কয়েকবার নামিয়ে দিলেও তারা ফের গাড়িতে ওঠে। পরে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে গাড়িটির পেছনের চাকা পিছলে নদীতে উল্টে যায়। এ সময় চার শিশু পানিতে পড়ে যায়। চালক নিজে পানিতে নেমে তিনজনকে উদ্ধার করেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে যৌথভাবে নিখোঁজ শিশুর সন্ধানে অভিযান চালানো হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুষ্টিয়ায় বালুবাহী নৌকা উল্টে শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬