০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় মৃত্যু চারজনের

রফিকুল ইসলাম কুমিল্লা
  • আপডেট সময় : ০৭:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৮৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে চার নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে একমাত্র জীবিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিপাকে পড়েছে পরিবারটি।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হসপিটাল পিএলসিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুজিপাড়া এলাকার জান্নাতুল নাঈমা পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, নির্ধারিত সময়ের অনেক আগেই প্রসববেদনা শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় ওই নারীকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে পাঁচ সন্তানের জন্ম হলেও তারা ছিল অপরিণত ও কম ওজনের। জন্মের পরপরই তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় একে একে চার নবজাতকের মৃত্যু হয়।

মক্কা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মামুন বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম একটি বিরল ও ঝুঁকিপূর্ণ ঘটনা। চিকিৎসক-নার্সরা সর্বোচ্চ চেষ্টা করেছেন।

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সরতাজ বেগম জানান, অপরিণত ও কম ওজনের হওয়ায় নবজাতকদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন ছিল।

প্রসূতির বাবা শামসুল হুদা বলেন, চার সন্তানকে হারিয়ে তারা শোকাহত। এখন একমাত্র জীবিত শিশুটিকে বাঁচাতে সবার সহযোগিতা ও দোয়া চান তারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় মৃত্যু চারজনের

আপডেট সময় : ০৭:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬