০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কারাবাসের তিক্ত অভিজ্ঞতা জানালেন সলমন খান

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সলমন খানের জীবন শুধু সাফল্য আর সুপারহিট সিনেমার গল্পে ভরা নয়। তাঁর জীবনের একটি অধ্যায় জুড়ে রয়েছে আদালত, মামলা এবং কারাবাসের অভিজ্ঞতাও। বহু বছর পর সেই সময়ের স্মৃতি আবারও সামনে আনলেন অভিনেতা। জানালেন, জেলের দিনগুলো ঠিক কতটা কঠিন ছিল এবং কোন বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি ভোগাত।

সম্প্রতি ভাই সোহেল খানের রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এ অতিথি হিসেবে হাজির হন সলমন। প্রতিযোগীদের সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় উঠে আসে তাঁর কারাবাসের প্রসঙ্গও। শোয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কঠিন এক পর্ব পার করার পর সোহেলের সঙ্গে দেখা করতে এসে সলমন নিজের জেলে থাকার স্মৃতি শোনাচ্ছেন।

অভিনেতার ভাষায়, বহু বছর আগে যে জেলে তিনি ছিলেন, সেখানে পরিবেশ ছিল অত্যন্ত অস্বস্তিকর। তিনি বলেন, সেখানে লোহার গরাদে ঘেরা ছোট্ট একটি কক্ষে একসঙ্গে ৫০ থেকে ৭০ জন বন্দি থাকতেন। পুরো কক্ষের জন্য ছিল মাত্র একটি ভারতীয় ধাঁচের শৌচাগার। সেটি ছিল অত্যন্ত নোংরা, আর দেয়ালে প্রায়ই টিকটিকি ঘুরে বেড়াত। এমন পরিবেশেই কাটাতে হয়েছিল তাঁর দিন।

সলমন জানান, জেলের সবচেয়ে বড় সমস্যা ছিল শৌচাগার ব্যবহার। অন্য সবকিছু মেনে নেওয়া গেলেও ওই অস্বাস্থ্যকর পরিবেশ তাঁর কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছিল।

এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও কারাবাসের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। ২০০৮ সালে এক অনুষ্ঠানে সলমন বলেছিলেন, জেলে থাকাকালে তিনি মানসিকভাবে শান্ত ছিলেন। কারণ, তাঁর বিশ্বাস ছিল যে তিনি যে অভিযোগে অভিযুক্ত, সেটি তিনি করেননি। তাই মাথা উঁচু রেখেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিলেন। তবে শৌচাগারের অবস্থা তাঁকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছিল।

সলমনের এই কারাবাসের ঘটনা জড়িয়ে আছে ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হত্যা মামলার সঙ্গে। মামলার বিভিন্ন পর্যায়ে তাঁকে পুলিশি হেফাজত ও জেলে থাকতে হয়। বিভিন্ন দফা মিলিয়ে প্রায় ১৮ দিন কারাবাস করেছিলেন বলে জানা যায়।

এদিকে আইনি অধ্যায়ের সেই স্মৃতি এখন অতীত। বর্তমানে নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সলমন খান। ছবির প্রস্তুতির অংশ হিসেবে তিনি সম্প্রতি প্রায় ১৬ কেজি ওজন কমিয়েছেন। কয়েক দিন আগে তাঁর শীর্ণ চেহারার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ভক্তই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে সলমন নিজেই জানান, এটি কোনো অসুস্থতার কারণে নয়; নতুন চরিত্রের প্রয়োজনেই পরিকল্পিতভাবে ওজন কমিয়েছেন। এমনকি ভবিষ্যতে আরও কিছুটা ওজন কমানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাবাসের তিক্ত অভিজ্ঞতা জানালেন সলমন খান

আপডেট সময় : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬