০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় নিহত ২ ও আহত ৫

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার টরন্টোতে বার্ষিক ল্যাটিন উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিটিভি নিউজের তথ্যমতে, টরন্টোর মিডটাউনে বার্ষিক ল্যাটিন উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালীন এই গুলির ঘটনা ঘটে। তদন্ত ও পরিস্থিতি মোকাবিলার কাজ চলমান থাকায় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের সমস্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি এই গুলির ঘটনায় ‘ভীষণ মর্মাহত’ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশের প্রচেষ্টায় তার পূর্ণ সমর্থন রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় নিহত ২ ও আহত ৫

আপডেট সময় : ০৪:১১:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬