কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত
- আপডেট সময় : ০২:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৯৮৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি রেবের।নিহতরা হলেন, কেফায়েত উল্লাহ ও কোরবান আলী। কক্সবাজার রেব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় রেব।এ সময় রেবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালান। আত্মরক্ষার্থে রেবও পাল্টা গুলি করে।পরে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দু’টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান রেরেব এ কর্মকর্তা।



























