এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
- আপডেট সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার পৌর নির্বাচনে দায়িত্ব পালনের সময়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহারের অভিযোগে, এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অপরাধে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে আগামী অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা জানাতে আগামী ২৫ জানুয়ারি এসপিকে তলব করেছে উচ্চ আদালত। বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে আজ এই আদেশ দেন। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের অভিযোগ আসে আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে তা পাঠানো হয়। একই সঙ্গে এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়।

























