১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

এমএলএসে বেতনের দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৫২৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টিনার এই মহাতারকা ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক প্রায় ৩৫৩ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের সঙ্গে তার ব্যবধানও অনেক বেশি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৩ কোটি টাকা।

এদিকে, গত বছরের তুলনায় তার পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

তবে এই হিসাবের মধ্যে শুধু ফুটবল খেলার পারিশ্রমিক রয়েছে। স্পনসরশিপ ও অন্যান্য উৎসের আয় এতে অন্তর্ভুক্ত নয়। উল্লেখ্য, গত বছর ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি।

এমএলএসে পারিশ্রমিকের তালিকায় শীর্ষ পাঁচ

মেসির পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। তিনি শিকাগো ফায়ারের হয়ে খেলছেন। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৩ কোটি ৩১ লাখ টাকা।

অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। অরল্যান্ডো সিটির এই খেলোয়াড়ের পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার।

এ ছাড়া চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস এফসির এই তারকার পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার।

পঞ্চম স্থানে রয়েছেন সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। আটলান্টা ইউনাইটেডের এই খেলোয়াড়ের বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।

খেলোয়াড়দের পেছনে সবচেয়ে বেশি খরচ ইন্টার মায়ামির

শুধু ব্যক্তিগত পারিশ্রমিক নয়, ক্লাবের মোট ব্যয়ের তালিকাতেও শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক বাবদ ক্লাবটির ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪০ কোটি ৪২ লাখ টাকা।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। ক্লাবটির মোট পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার।

এরপর রয়েছে আটলান্টা ইউনাইটেড। তাদের ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ব্যয় ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস এফসির ব্যয় ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।

সবচেয়ে কম ব্যয় ফিলাডেলফিয়া ইউনিয়নের

অন্যদিকে, খেলোয়াড়দের পেছনে সবচেয়ে কম অর্থ ব্যয় করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক্লাবটির মোট নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার।

তবে তালিকায় তাদের ওপরে রয়েছে স্পোর্টিং কানসাস সিটি ও ডিসি ইউনাইটেড। স্পোর্টিং কানসাস সিটির ব্যয় ১ কোটি ৩৩ লাখ ডলার। আর ডিসি ইউনাইটেডের ব্যয় ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

সব মিলিয়ে এমএলএসে পারিশ্রমিকের দিক থেকে মেসি রয়েছেন সবার ওপরে। একই সঙ্গে খেলোয়াড়দের পেছনে ব্যয়ের দিক থেকেও তার ক্লাব ইন্টার মায়ামি শীর্ষস্থান ধরে রেখেছে।

তথ্যসূত্র: গোল ডটকম ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমএলএসে বেতনের দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মেসি

আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬