০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

উইকেট ভাগাভাগির পর স্মারক বলও দুই ভাগ করলেন রবিনসন-টাং

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে একই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন ও জশ টাং। দুর্দান্ত এই কীর্তির পর স্মারক বলটি নিয়েও তৈরি হয় মজার ঘটনা—শেষ পর্যন্ত বলটি কেটে দুই ভাগ করে নেন দুজন।

টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে ১৭১ রানে অলআউট হয় তারা। নতুন বলে সুইং ও সিম মুভমেন্ট কাজে লাগিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান রবিনসন ও টাং। দুজনই শিকার করেন পাঁচটি করে উইকেট।

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে একই ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটি ১৬তম। সর্বশেষ এমন কীর্তি দেখা গিয়েছিল ২০০৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, যেখানে পাঁচ উইকেট নিয়েছিলেন সাইমন হার্মিসন ও মন্টি পানেসার।

দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরে প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দেন রবিনসন। অন্যদিকে টাংও প্রমাণ করেন, ইংল্যান্ডের পেস আক্রমণে কেন তাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে পাঁচ উইকেট নেওয়ার পর। স্মারক বলটি কে রাখবেন, তা নিয়ে দুজনের মধ্যে মজার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত গ্রাউন্ডসম্যান বলটি কেটে দুই ভাগ করে দেন। একটি অংশ নেন রবিনসন, অন্যটি টাং।

টাং জানান, শুরুতে বলটি রবিনসনের কাছেই ছিল। পরে দুজনের আলোচনার পর সেটি ভাগ করার সিদ্ধান্ত হয়। রবিনসনও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়ার মতো বিরল কীর্তির স্মারক হিসেবে বলের অর্ধেক করে রাখার ঘটনাটিও তাই হয়ে থাকল ব্যতিক্রমী এক স্মৃতি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উইকেট ভাগাভাগির পর স্মারক বলও দুই ভাগ করলেন রবিনসন-টাং

আপডেট সময় : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬