০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১৪ হুথি যোদ্ধা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদায় হুথি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সরকারি বাহিনীর ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। অভিযানে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এনআরএফ জানায়, হোদেইদা শহরে হুথিদের ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এতে ১৪ জন হুথি সদস্য নিহত হয়েছেন।

তবে সরকারি বাহিনীর এই অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহী গোষ্ঠী।

এনআরএফের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী হোদেইদায় ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুথিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার, জাতীয় ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হুথিদের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর এক বছর পর ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে সামরিক অভিযান শুরু করে।

বর্তমানে ইয়েমেনের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্য অংশ নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকার।

২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়। তবে সাম্প্রতিক কয়েকটি হামলা ও পাল্টা অভিযোগের কারণে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে নিহত ১৪ হুথি যোদ্ধা

আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬