০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

আস্ত খাসি খেয়েই অন্য পাত্রীকে বিয়ে করলেন সেই জাপানপ্রবাসী

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে আগের বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন করে বিয়ে করেছেন জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া। নতুন স্ত্রী জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নববধূর মামার বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়েছে।

জুনায়েদ মিয়া কসবার নেয়ামতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।

এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়ার তোলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের সঙ্গে জুনায়েদের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ কনের বাড়িতে যাওয়ার পর খাবারের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

একপর্যায়ে বিরোধ চরমে উঠলে রাশেদার পরিবারের পক্ষ থেকে জুনায়েদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে উপহারসামগ্রীসহ বরপক্ষকে বিদায় করে দেওয়া হয়।

জুনায়েদের ছোট ভাই পারভেজ রানা জানান, নতুন বিয়ের বিষয়ে কনেপক্ষই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের আলোচনার পর মঙ্গলবার রাতে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তিনি জানান, জুনায়েদের ৩০ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। প্রয়োজনে তিনি ছুটি বাড়াবেন।

এদিকে নতুন কনেপক্ষের দেওয়া খাবারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বরের জন্য খাসি রাখার বিষয়টি দেখা যায়। বরসহ অন্যরা আনন্দের সঙ্গে সেই খাবার খাচ্ছেন।

বিয়ের পর দিবাগত রাত একটার দিকে নববধূর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন জুনায়েদ। পোস্টে তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আস্ত খাসি খেয়েই অন্য পাত্রীকে বিয়ে করলেন সেই জাপানপ্রবাসী

আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬