আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাতক্ষীরায় স্মারকলিপি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৬:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”—এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), শ্যামনগরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে র্যালি, স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কাছে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি ও অধিকার সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাওসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। সভাপতিত্ব করেন সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ঐতিহ্যগত জ্ঞান-সংস্কৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।



















