করোনার উপসর্গ নিয়ে তিন’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও ঝিনাইদহে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীসহ তিন’জনের মৃত্যু হয়েছে।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গেলো রাতে ও সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা । এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ২০ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন নুরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে কালিপদ সাহা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি কলাবাগান এলাকায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তিনি মারা যান।
























