যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমন সব বাংলাদেশিসহ সহ সকল বিদেশি শিক্ষার্থীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। এমন সিদ্ধান্তের কারণে হাজারো বিদেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়তে যাচ্ছে।
সম্প্রতি হার্ভার্ডে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে। এমনকি যারা ক্যাম্পাসে থাকেন তাদেরও। এ কারণে তাদের যুক্তরাষ্ট্রে থাকাটা এখন আর প্রয়োজনীয় নয় বলে মনে করছে মার্কিন সরকার। ফলেএফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়মের বাইরে গেলে শাস্তিও ভোগ করতে হবে।বাংলাদেশসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
























