করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার, ফেনী ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার, ফেনী ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও শ্রীমঙ্গলে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে মাসুক মিয়া, কুলাউড়ার উপজেলার ভাটেরা ইউনিয়নে লতিফ মিয়া ও তার ৫ বছরের মেয়ে চিনু বেগম। সবাই দীর্ঘদিন ধরে জ্বর, সর্দিতে ভুগছিলেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হলো।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মত করোনার উপসর্গ নিয়ে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে নিজ বাড়ীতে মারা যান তিনি। স্থানীয়রা জানান, নিহত আলম সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসে।বাড়ীতে আসার পর বেশকিছু দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো সে।
এদিকে, ফেনীতে জ্বর, শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।


























