১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৫২৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়।

এ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান দেশে পৌঁছাল।

দ্বিতীয় ইউনিটের জন্য আসছে ইউরেনিয়ামের আরও চালান

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে।

সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিদ্যুৎ

এদিকে গত ১৭ নভেম্বর বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে প্রায় সাড়ে আট ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে কেন্দ্রটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পরীক্ষার অংশ হিসেবে পরবর্তী সময়ে আবারও কিছু সময়ের জন্য জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট।

দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬