০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বসতি মেলা শেষ, রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৫০৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজউক আয়োজিত তিন দিনব্যাপী ‘বসতি মেলা ২০২৬’ গত ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে। গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নেয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ কর্তৃক নির্মিত দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’। মেলা চলাকালে রূপায়ণ সিটি উত্তরার স্টলে দর্শনার্থী ও সম্ভাব্য গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। বিশেষ করে রূপায়ণ সিটির প্রিমিয়াম স্কাই ভিলা প্রকল্প সম্পর্কে জানতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

স্কাই ভিলার আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তাব্যবস্থা, পরিকল্পিত পরিবেশ ও গেটেড কমিউনিটি জীবনধারা সম্পর্কে আগত দর্শনার্থীদের বিস্তারিত ব্রিফ করেন রূপায়ণের কর্মকর্তারা। মেলায় প্রকল্পটি নিয়ে গ্রাহকদের আগ্রহ এবং রূপায়ণ সিটি উত্তরার স্টলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেলায় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসতি মেলা শেষ, রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ

আপডেট সময় : ০১:১৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬