০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিয়ান ফুটবলারদের দলে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে জুভেন্টাস। ভবিষ্যতের দল গড়ার লক্ষ্য নিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন তরুণ ও সম্ভাবনাময় ইতালিয়ান ফুটবলারকে নজরে রেখেছে তুরিনের ক্লাবটি। এই তালিকায় রয়েছেন ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োদে এবং কালিয়ারির মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো।

জুভেন্টাসে ফিরতে পারেন কায়োদে

ত্রেন্তো স্পোর্টস ফেস্টিভ্যালে জুভেন্টাসের পরিকল্পনার কথা জানান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। তিনি জানান, ক্লাবটিতে আরও ইতালিয়ান পরিচয় ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দলে নেওয়ার লক্ষ্য রয়েছে।

কার্নেভালির ভাষায়, ‘আমার ভাবনা হলো, জুভেন্টাসে আরও একটু ইতালিয়ান পরিচয় ফিরিয়ে আনা এবং আরও ইতালিয়ান খেলোয়াড় নিয়ে আসা। ভালো ইতালিয়ান খেলোয়াড় পাওয়া এখন সহজ নয়। তবে আমাদের ইচ্ছা আছে তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের দলে আনার।’

এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম মাইকেল কায়োদে। ২১ বছর বয়সী এই রাইট-ব্যাক জুভেন্টাসের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন। পরে তিনি ফিওরেন্তিনায় যোগ দেন। ২০২৫ সালের জানুয়ারিতে ফিওরেন্তিনা থেকে ব্রেন্টফোর্ডে পাড়ি জমান কায়োদে।

ব্রেন্টফোর্ডে যাওয়ার পর তার পারফরম্যান্স ও উন্নতির দিকে নজর রেখেছে জুভেন্টাস। ফলে পুরোনো ক্লাবে তাকে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইংলিশ ক্লাবটিতে তার মূল্য বেড়ে যাওয়ায় কায়োদেকে দলে নিতে জুভেন্টাসকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে।

নজরে কালিয়ারির রোমানো

মিডফিল্ডেও ইতালিয়ান তরুণদের ওপর গুরুত্ব দিচ্ছে জুভেন্টাস। কালিয়ারির ২০ বছর বয়সী মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো রয়েছেন ক্লাবটির পছন্দের তালিকায়।

জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফেদেরিক মাসারা আগে থেকেই রোমানোকে চেনেন। রোমা-তে থাকার সময় থেকেই এই তরুণ মিডফিল্ডারের প্রতি তার নজর ছিল। গত জানুয়ারিতে রোমানোকে স্পেজিয়ায় ধারে পাঠানোর প্রক্রিয়াতেও ভূমিকা ছিল মাসারার।

সম্প্রতি ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে রোমানোর। এরপর তার প্রতি ইউরোপের ক্লাবগুলোর আগ্রহ আরও বেড়েছে। জুভেন্টাসের পাশাপাশি ইন্টার মিলানও এই তরুণ মিডফিল্ডারকে পর্যবেক্ষণে রেখেছে।

আরও তরুণকে পর্যবেক্ষণে জুভেন্টাস

কায়োদে ও রোমানো ছাড়াও বেশ কয়েকজন ইতালিয়ান তরুণ ফুটবলারকে পর্যবেক্ষণ করছে জুভেন্টাস। তাদের মধ্যে রয়েছেন ফ্রোসিনোনের গোলরক্ষক লোরেঞ্জো পালমিসানি এবং ফরোয়ার্ড আন্তোনিও রাইমোন্দো।

সব মিলিয়ে তরুণ ইতালিয়ান ফুটবলারদের কেন্দ্র করে ভবিষ্যতের দল সাজানোর পরিকল্পনা করছে জুভেন্টাস। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় প্রতিভাদের দলে এনে ক্লাবের ইতালিয়ান পরিচয় আরও জোরালো করাই তাদের অন্যতম লক্ষ্য।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬