০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘গোট’ বিতর্কে ফুটবল বিশ্বকে বিশেষ বার্তা মেসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ফুটবল থেকে সম্প্রতি বিদায় নেওয়া আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ‘গোট’ বিতর্ক আবারও আলোচনায়। এবার একটি বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে যেন সেই বিতর্কেরই ইতি টানার বার্তা দেওয়া হয়েছে।

মেসির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ব্র্যান্ডেড ভিডিওতে দাবি করা হয়েছে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের সমাধান হয়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিওটি বিয়ার ব্র্যান্ড মিশেলব আল্ট্রার ‘ট্যাব ক্লোজড’ প্রচারণার অংশ। বিজ্ঞাপনে দেখা যায়, এক বারটেন্ডার একটি দীর্ঘ বিল বা রসিদ তৈরি করছেন। তবে সেখানে খাবার বা পানীয়ের অর্ডারের বদলে উঠে এসেছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অর্জন।

রসিদে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৭ ম্যাচ ও ১২৫ গোলের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে তার জেতা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

বিশ্বকাপে মেসির রেকর্ডও জায়গা পেয়েছে ওই বিজ্ঞাপনে। ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নিয়ে তিনি করেছেন ২১ গোল। পাশাপাশি ২৩টি ম্যাচে জয় এবং ৯৯টি গোলের সুযোগ তৈরির তথ্যও উল্লেখ করা হয়েছে।

মেসির ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত ও ফুটবলে তার প্রভাবের কথাও তুলে ধরা হয় বিজ্ঞাপনে। রেকর্ড ভাঙা, ভক্তদের অনুপ্রাণিত করা এবং প্রতিপক্ষ সমর্থকদের আবেগাপ্লুত করার নানা প্রসঙ্গও রয়েছে সেখানে।

তবে বিজ্ঞাপনের সবচেয়ে আলোচিত অংশটি ছিল একেবারে শেষ লাইনে। রসিদের নিচে লেখা— ‘গোট বিতর্ক: মীমাংসিত।’

ফুটবলে ‘GOAT’ শব্দটি ‘Greatest of All Time’-এর সংক্ষিপ্ত রূপ। সর্বকালের সেরা ফুটবলার নিয়ে আলোচনায় দীর্ঘদিন ধরেই মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম পাশাপাশি উচ্চারিত হয়ে আসছে।

পর্তুগালের হয়ে রোনালদো আন্তর্জাতিক ফুটবলে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করেছেন। এই দুই পরিসংখ্যানে তিনি মেসির চেয়ে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগ শিরোপাতেও রোনালদোর সাফল্য বেশি।

তবে মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়কে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পর থেকেই অনেকের কাছে ‘গোট’ বিতর্কে মেসির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

বিজ্ঞাপনের শেষ বার্তায় সেই দীর্ঘ বিতর্কেরই যেন প্রতীকী সমাপ্তি টানা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘গোট’ বিতর্কে ফুটবল বিশ্বকে বিশেষ বার্তা মেসির

আপডেট সময় : ১২:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬