০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রশ্নটিকে ‘বোকার মতো’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তিনি নাকচ করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি সম্ভাবনাটি নাকচ করছি, এর কোনো কারণ নেই।’

এরপর ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। তাই দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা তো পুরোপুরি পরাজিত। আমি তাদের পরাজিত করলাম, আর এর ওপর আবার তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?’ এ সময় তিনি সাংবাদিকের প্রশ্নটিকে আবারও ‘বোকার মতো প্রশ্ন’ বলে মন্তব্য করেন।

তবে Gulf News জানিয়েছে, ট্রাম্প নতুন কোনো পারমাণবিক নীতি ঘোষণা করেননি। তিনি শুধু বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের কোনো কারণ নেই।

এর আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক সন্ত্রাস দমন উপদেষ্টা জো কেন্ট বলেছিলেন, প্রচলিত সামরিক পদ্ধতিতে ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা

এদিকে ট্রাম্পের বক্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সেনারা হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে ইরানের দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায়। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই স্থাপনাগুলো থেকে সমুদ্র মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি চলছিল। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল হুমকির মুখে পড়তে পারত।

হামলার প্রতিবাদে ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক অবস্থানে পাল্টা হামলা চালায়। পরে সংযুক্ত আরব আমিরাত জানায়, ইরান থেকে তাদের আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে আসা একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

তবে এখানেই পরিস্থিতি থেমে নেই। ট্রাম্প আরও সামরিক হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। সর্বশেষ মার্কিন হামলাকে ‘সীমিত’ উল্লেখ করে প্রয়োজন হলে ওয়াশিংটন আবারও ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬