০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ রাখা হয়েছে। তবে কোন ধাপে এবং কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সায়েদাবাদ পানি শোধনাগারে ডেনমার্কের সহায়তা

বৈঠকে স্থানীয় সরকার খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে ডেনমার্ক সহযোগিতা করবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে দেশটি সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা বাংলাদেশকে ২০ বছরে পরিশোধ করতে হবে।

মীর শাহে আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে মেঘনা নদীর পানি পরিশোধনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। এতে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং নগরবাসীর পানির চাহিদা পূরণে সহায়তা করবে।

রোহিঙ্গাদের জন্য ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা সহায়তা দেবে।

এই অর্থ রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা দীর্ঘদিনের। স্থানীয় সরকার, পানি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার ক্ষেত্রে ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন

আপডেট সময় : ১২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬